মরুমাটি:
অবস্থান: রাজস্থানের মরু অঞ্চলে, কচ্ছের রান অঞ্চলে ও পাঞ্জাব, হরিয়ানার পশ্চিমদিকে মরু মৃত্তিকা দেখা যায়।
বৈশিষ্ট্য: [1] বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানকার মাটিতে খনিজ পদার্থ বেশি থাকে এবং মাটির ওপরের স্তরে লবণের পরিমাণ বেশি। [2] মাটির সচ্ছিদ্রতা বেশি বলে জলধারণ ক্ষমতা কম। [3] মাটিতে জৈব পদার্থ কম থাকে। এই মাটির অন্য নাম সিরােজেম।
কৃষিতে প্রভাব: জোয়ার, বাজরা, রাগি চাষ করা হয়। বর্তমানে উপযুক্ত সেচের সাহায্যে গম, যব, তুলাে, আখের চাষ করা হচ্ছে।
পার্বত্য অরণ্য মাটি:
অবস্থান: হিমালয় পার্বত্য অঞ্চল, নীলগিরি পার্বত্য অঞ্চল, মেঘালয় মালভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়৷
বৈশিষ্ট্য: [1] প্রধানত আর্দ্রনাতিশীতােয় জলবায়ুতে সৃষ্টি হয়, [2] জৈব পদার্থ সমৃদ্ধ, [3] ধূসর বর্ণের হয় বলে একে পডসল মাটি বলে। [4] অম্লধর্মী ও উর্বরতা অপেক্ষাকৃত কম৷
কৃষিতে প্রভাব: চা, কফি, মশলা এই মাটিতে বেশি ভালাে হয়।
Tags
Geography
