ব্যাবিলনের প্রায় 322 কিমি উত্তরে গাসুর (Gasur) নগরের ধ্বংসাবশেষ খনন ও অনুসন্ধান করে সুমেরীয় ও আক্কাদীয় ভাষায় খােদিত দুই শতাধিক কাদার ট্যাবলেট পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদদের ধারণা অনুসারে এগুলিতে উত্তর ইরাক অঞ্চলের মানচিত্র অঙ্কিত আছে। এই মানচিত্রে যে
নদীটি অঙ্কিত আছে সেই নদীটি আসলে ইউফ্রেটিস নদী। এই মানচিত্রে উত্তর, পূর্ব, পশ্চিমদিক চিহ্নিত করা আছে। চিত্রে উল্লেখিত এই শিলালিপিটির আনুমানিক বয়স প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ। বর্তমানে এই শিলালিপিটি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সেমিটিক যাদুঘরে রক্ষিত আছে।
Tags
Geography
