উত্তর: আনুমানিক খ্রিস্টপূর্ব 10 হাজার থেকে খ্রিস্টপূর্ব ৪ হাজার বছর পর্যন্ত পৃথিবীতে যে যুগ চলছিল তা মধ্য প্রস্তরযুগ নামে পরিচিত। মধ্য প্রস্তরযুগ হল প্রাচীন ও নব্য এই দুই যুগের মাঝামাঝি সময়। এই সময়ে মানুষের কারিগরিবিদ্যা ও জীবনযাপনের যে পরিবর্তন হচ্ছিল তা আসলে নব্য প্রস্তরযুগের নানা পরিবর্তনেরই প্রস্তুতি। এই সময়কার মানুষ ছােটো ছােটো বসতি বানাতে শুরু করে, বন্য পশু শিকার ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালনও এই সময় শুরু হয়।
Tags
History
