উত্তর : আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় বেশ কিছু সুবিধা লক্ষ করা যায়। যেমন—
(i) আগুন জ্বালিয়ে আদিম মানব প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত।
(ii) গুহার মুখে আগুন জ্বালিয়ে বিভিন্ন হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে আত্মরক্ষায় সক্ষম হল।
(iii) আগুনের ব্যবহার আদিম মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিল। তারা কাঁচা খাবার খাওয়ার পরিবর্তে আগুনে ঝলসে খাওয়া শুরু করল।
Tags
History
