উত্তর : আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব বিস্তৃত হয়েছিল বলে মনে করা হয়।
সেই সময়কার মানুষ গম ও যবের পাশাপাশি কার্পাস চাষও করত। পৃথিবীতে সব থেকে পুরােনাে কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে। এ ছাড়া ভারতীয় উপমহাদেশের মধ্যে মেহেরগড়েই প্রথম পাথরের কাস্তে ব্যবহারের নজির পাওয়া গেছে। এই সভ্যতার প্রথমদিকে হাতে গড়া মাটির পাত্রের ব্যবহার দেখা গেলেও শেষের দিকে কুমােরের চাকায় তৈরি মাটির পাত্রের ব্যবহার দেখা যায়। এ ছাড়া সেসময় মেহেরগড়ের বাইরে থেকে আনা পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরিরও চল ছিল।
Tags
History
