জলবায়ুগত বৈশিষ্ট্য: বার্ষিক গড় উষ্ণতা 25-35° সে এবং বার্ষিক বৃষ্টিপাত 50 সেমির বেশি।
প্রধানবৃক্ষ: সুন্দরী, গরান, গেওয়া, গােলপাতা, হােগলা, হেঁতাল|
বৈশিষ্ট্য: [1] জোয়ারের নােনা জলে জন্মায় তাই একে লবণাম্বু উদ্ভিদ বলে। [2] জলাজমিতে সােজাভাবে দাঁড়াতে ঠেসমূল দেখা যায়। [3] নােনা জলাভূমিতে শ্বাসকার্য চালাতে অতিরিক্ত শ্বাসমূল প্রয়ােজন হয়৷ [4] বীজফলের মধ্যে থাকাকালীন অঙ্কুরিত হয়, ফলে জলে পড়লেই চারা জন্মাতে পারে। একে জরায়ুজ অঙ্কুরােদগমন বলে।
Tags
Geography
