বড়াে স্কেলের মানচিত্রের সুবিধাগুলি হল—
[1] কোনাে ছােটো অঞ্চলকে বড়াে করে দেখানাে যায়। [2] এই মানচিত্রে ওই স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে, এতে মানচিত্র পাঠে সুবিধা হয়। [3] বড়াে স্কেলের মানচিত্র পাঠ করলে অঞ্চলটির খুঁটিনাটি নানা বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করা সম্ভব। [4] বড়াে স্কেলের মানচিত্রে মৌজা মানচিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ইত্যাদি তৈরি করা হয়। এতে ওই অঞ্চলের নানা প্রকার প্রাকৃতিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়েও জ্ঞানার্জন হয়।
Tags
Geography
