আশ্বিনকার্তিক (অক্টোবর-নভেম্বর) মাসে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ ভারতের পূর্বাঞ্চলে যে প্রবল ঘূর্ণবৃষ্টি সৃষ্টি হয় তা আশ্বিনের ঝড় নামে পরিচিত। মৌসুমি বায়ুর ফিরে যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ বাতাসের সাথে সংঘর্ষের ফলে উপকূলে ঝড়বৃষ্টি হয়। এই আশ্বিনের ঝড় শরতের শান্ত আবহাওয়াকে কিছুটা বিঘ্নিত করে। এর তাণ্ডবে মাঠের ফসল, ঘরবাড়ি নষ্ট হয়, প্রাণহানিও ঘটতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওডিশা প্রভৃতি রাজ্যে বৃষ্টিপাত ঘটে।
Tags
Geography
