পটভূমি: ইব্রাহিম লােদির ভাই মামুদ লােদির নেতৃত্বে পূর্ব ভারতের আফগান নেতারা সংঘবদ্ধ হন| বাংলার শাসক নসরৎ শাহও আফগানদের পক্ষে যােগ দেন।
যুদ্ধ: মামুদ লােদির সম্মিলিত বাহিনীর সঙ্গে ১৫২৯ খ্রিস্টাব্দে পাটনার উত্তরে গঙ্গা ও ঘর্ঘরা (বা গােগরা) নদীর সঙ্গমস্থলে বাবরের নেতৃত্বে মুঘল বাহিনীর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ ঘর্ঘরার বা গােগরার যুদ্ধ নামে পরিচিত।
ফলাফল: এই যুদ্ধে আফগানরা পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করে। ভারতবর্ষে মুঘল আধিপত্য সুদৃঢ় হয়।
Tags
History
