কোন্ সুলতানকে ‘পাগলা রাজা' বলা হয়? কেন তাকে পাগলা রাজা বলা হয়?

সুলতান মহম্মদ-বিন-তুঘলককে পাগলা রাজা বলা হয়।
সুলতান মহম্মদ-বিন-তুঘলক রাজ্যে শাসনের জন্য যে সকল পরিকল্পনাগুলি গ্রহণ করেন সেগুলি সঠিকভাবে বাস্তবায়িত না করার কারণে তাকে পাগলা রাজা বলা হয়। তঁার তাম্র মুদ্রার প্রচলন নীতি উপযুক্ত নজরদারির অভাবে ব্যর্থ হয়| একটি কম মূল্যের এবং সহজলভ্য ধাতুর মুদ্রা প্রচলনে যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তা না করায় সারা দেশ নকল মুদ্রায় ভরে যায়। অন্যদিকে রাজধানী স্থানান্তরণের সময় সুলতান অত্যন্ত কঠোরতার সঙ্গে দিল্লির সমস্ত মানুষকে দৌলতাবাদে যেতে বাধ্য করেছিলেন। আসলে রাজধানী স্থানান্তরের জন্য কেবল সরকারি দপ্তর, কর্মচারী ও দলিল দস্তাবেজ নিয়ে গেলেই চলত। সাধারণ নাগরিকদের দৌলতাবাদে নিয়ে যাওয়ার দরকার ছিল না এই সত্যটি তিনি বুঝতে চাননি। অভিযানের ক্ষেত্রেও সুলতান অদূরদর্শিতার পরিচয় দেন। কারাজল অভিযানে খাদ্যাভাব, প্রতিকূল আবহাওয়া ও পার্বত্য উপজাতির আক্রমণে সুলতান বাহিনী চূড়ান্ত বিপর্যস্ত হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال