ভারতের ইতিহাসে ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের মাধ্যমে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভ এবং ইব্রাহিম লােদির পরাজয়ের মধ্যে দিয়ে এর অবসান ঘটে। ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের দিল্লির এই শাসনকাল সুলতানি শাসন বা সুলতানি যুগ নামে পরিচিত।
Tags
History
