পরিচয়: আদি মধ্য যুগে অন্যতম চরিতশাস্ত্র হল রামচরিত নামক গ্রন্থ | সন্ধ্যাকর নন্দী এই কাব্যটি রচনা করেন| এই কাব্যে সংস্কৃত অলংকার শ্লেষের অপূর্ব ব্যবহার লক্ষ করা যায়। কাব্যটির মােট ২২০টি শ্লোক রয়েছে| এই কাব্যে বরেন্দ্রী অঙ্কুলে কৈবর্ত দিব্যর নেতৃত্বে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের বর্ণনা রয়েছে। এই কাব্যে দ্বিতীয় মহীপালের হত্যার পর থেকে রামপাল কর্তৃক কৈবর্ত বিদ্রোহ দমন পর্যন্ত নানা আলােচনা রয়েছে।
সাহিত্যিক গুরুত্ব: কৈবর্ত বিদ্রোহের সাহিত্যিক গুরুত্ব রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবনচরিত মূল্যবান জীবনচরিতগুলির মধ্যে রামচরিত অন্যতম।
কাব্যটি দ্ব্যর্থবােধক, অর্থাৎ এই কাব্যে একদিকে রামচন্দ্রের কাহিনি এবং অপরদিকে পালশাসক রামপালের কর্মকান্ড সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
Tags
History
