উত্তর : প্রামাণ্য তথ্যের অভাবে মেহেরগড় সভ্যতার উত্থানের মতাে পতনের কারণ সম্বন্ধেও সঠিকভাবে কিছু জানা যায় না, তবে ঐতিহাসিকদের বক্তব্যের ভিত্তিতে মেহেরগড় সভ্যতার পতনের পশ্চাতে কতগুলি অভ্যন্তরীণ কারণ ছিল বলে মনে করা হয়। যেমন- (i) পরিবেশগত ভারসাম্যহীনতা অর্থাৎ অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে কৃষিকাজ বিপর্যস্ত হওয়া, বৃষ্টিপাতের অভাবে মরুভূমির বিস্তার, বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়। (ii) উন্নত জীবনযাপন ও নিশ্চিত খাদ্য সংস্থানের জন্য মেহেরগড়বাসীরা হরপ্পা, মহেনজোদারাের দিকে সরে গিয়ে বসবাস শুরু করেছিল। এ ছাড়া (iii) মেহেরগড়বাসীরা অন্যত্র সরে গিয়ে হরপ্পাবাসীদের সঙ্গে মিশে গিয়ে তাদের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে নিজস্ব সভ্যতা ও সংস্কৃতির অবলুপ্তি ঘটিয়েছিল বলেও কিছু ঐতিহাসিক মতপ্রকাশ করেছেন।
Tags
History
