উত্তর : হরপ্পা পাকা ইটের তৈরি বাড়ির মতাে শস্যাগার আবিষ্কৃত হয়েছে। এর আয়তন ছিল প্রায় ৩ হাজার বর্গফুট। গ্রামাঞ্চলে উৎপাদিত শস্য সংগ্রহ করে নদীপথে এই এনে শস্যাগারে জমা রাখা হত। হরপ্পায় শস্যাগারটির ভিতরে দুই সারিতে ভাগ করা মােট বারােটা বড়াে তাক ছিল। সেখানে। খাদ্যশস্য শুকনাে ও তাজা রাখার জন্য হাওয়া চলাচলের ঘুলঘুলিও ছিল। শস্যাগার সংলগ্ন চাতালে শস্য ঝাড়াই করা হত। এই শস্যাগারের নিকটেই ছিল শ্রমিকদের বাসস্থান।
Tags
History
