সুলতান ইলতুৎমিস নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে প্রধান তিনটি সমস্যা হল --
[1] উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা: ইলতুৎমিস ছিলেন কুতুবউদ্দিনের জামাই। তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকারী হিসেবে মেনে নেননি।
[2] আমিরদের বিদ্রোহ: ইলতুৎমিসের সময় দিল্লি সুলতানির বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘােষণা করেন। আর কয়েকজন গােপনে ষড়যন্ত্রে লিপ্ত হন।
[3] বৈদেশিক সমস্যা: সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহাের এবং পাঞ্জাবের কিয়দংশ দখল করে নেন। তাজউদ্দিন ইলদুজও (গজনির শাসনকর্তা) এসময় ভারতবর্ষের ওপর সার্বভৌমত্ব দাবি করতে থাকেন।
Tags
History
