মুম্বাইতে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ বাস করে। কারণ— [1] মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। তাই রাজধানী হওয়ায় নানারকম সুযােগসুবিধা বেশি। [2] মুম্বাইকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলে। অর্থাৎ চাকুরি, ব্যাবসার সুবিধা থাকায় বহুসংখ্যক মানুষ মুম্বাইতে বসবাস করে। [3] মুম্বাই ভারতের চলচ্চিত্র শিল্পের প্রধান কেন্দ্র। তাই সিনেমাকে কেন্দ্র করে বহু রাজ্যের মানুষ এখানে ভিড় করেন। [4] মুম্বাই ভারতের বৃহত্তম বন্দর। সেকারণে পণ্য আদানপ্রদানের সুবিধা থাকায় এই শহরে ভারতের নানা রাজ্যের মানুষ বাস করে। [5] এ ছাড়া, মুম্বাইতে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটায় বিভিন্ন রাজ্যের মানুষ এসে এখানে বসবাস করে।
Tags
Geography
