ষষ্ঠ শ্রেণির ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা অধ্যায় থেকে প্রশ্নোত্তর

1. কোন্ সময় ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠল ?
উত্তর : খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে।
2. কোন্ স্থানে মেহেরগড় সভ্যতার অস্তিত্ব পাওয়া যায় ? 
উত্তর : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে।
3. কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় ? 
উত্তরঃ 1974 খ্রিস্টাব্দে।
4. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? 
উত্তরঃ ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসােয়া জারিজ।
5. মেহেরগড়ের অধিবাসীরা প্রধানত কোন কোন শস্যচাষ সম্পর্কে অবহিত ছিল ? 
উত্তর : গম, যব, কার্পাস।
6. হরপ্পা সভ্যতাকে কোন্ যুগের সভ্যতা বলা হয় ? 
উত্তর : তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা।
7. হরপ্পা সভ্যতাকে পূর্বে কী বলা হত?
উত্তর : সিন্ধু সভ্যতা।
8. হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর : 1921 খ্রিস্টাব্দে।
9. হরপ্পা নগরটি কে আবিষ্কার করেন? 
উত্তর : দয়ারাম সাহানি। 
10  'মহেনজোদারাে’ নগরটি কে আবিষ্কার করেন? 
উত্তর : রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 
11. ভারতীয় উপমহাদেশে প্রথম নগরায়ণ কোথায় হয়? 
উত্তর :  হরপ্পায়। 
12. সিটাডেল’ কী? 
উত্তর : হরপ্পার নগরগুলির উঁচু এলাকা। 
13. সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা ?
উত্তরঃ নগরকেন্দ্রিক সভ্যতা।
14. মেহেরগড় কী ধরনের সভ্যতা ? 
উত্তর : গ্রামকেন্দ্রিক সভ্যতা।
15. 'মহেনজোদারাে’ শব্দের অর্থ কী ? 
উত্তর : মৃতের স্তুপ।
16. সিন্ধু সভ্যতার একটি বন্দরের নাম লেখাে। 
উত্তর : লােহাল। 
17. সিন্ধুর অধিবাসীরা কোন্ ধাতুর ব্যবহার জানত না? 
উত্তর : লােহার। 
18. সিন্ধুর অধিবাসীরা কোন্ পশুর ব্যবহার জানত না? 
উত্তর : সম্ভবত ঘােড়ার। 
19. মেহেরগড় সভ্যতা কোন পর্বের সভ্যতা? 
উত্তর : নব্য প্রস্তরযুগের।
20. হরপ্পার সমকালীন একটি বৈদেশিক সভ্যতার নাম লেখাে। 
উত্তরঃ মেসােপটেমীয় সভ্যতা। 
21. হরপ্পা সভ্যতার দুটি কেন্দ্রের নাম লেখাে। উত্তরঃ বানাওয়ালি, রূপাড়।
22. মেহেরগড় সভ্যতার দুটি কেন্দ্রের নাম লেখাে। 
উত্তরঃ রানা ঘুনডাই, টোগাউ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال