সপ্তম শ্রেণীর ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা অধ্যায় থেকে SAQ প্রশ্নোত্তর

1. প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম অঞ্চল কী নামে পরিচিত ছিল ?
উঃ প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম অল পুন্ড্রবর্ধন নামে পরিচিত ছিল।
2. শশাঙ্কের রাজধানীর নাম কী ? 
উঃ শশাঙ্কের রাজধানীর নাম কর্ণসুবর্ণ। 
3. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল ? 
উঃ দ্বিতীয় মহীপালের রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। 
4. লক্ষ্মণ সেনের রাজধানীর নাম কী ছিল?
উঃ লক্ষ্মণ সেনের রাজধানীর নাম ছিল বিক্রমপুর।
5. প্রাচীন বাংলার বিভিন্ন স্থানের নাম কী অনুযায়ী দেওয়া হত ?
উঃ প্রাচীন বাংলার বিভিন্ন স্থানের নাম দেওয়া হত সেইসব স্থানের জনগােষ্ঠীগুলির নাম অনুসারে।
6. কালিদাসের কাব্যে ও মহাভারত গল্পে রাঢ় অঞ্চলের কোন্ কোন্ নদীর নাম আছে?   
উঃ কালিদাসের কাব্যে ও মহাভারত গল্পে রাঢ় অঞ্চলের ভাগীরথী এবং কাঁসাই নদীর নাম আছে। 
7. কোন্ কোন্ নদীর মধ্যের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল ?
উঃ ভাগীরথী ও করতােয়া নদীর মধ্যের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল।
8. চিনা ভাষায় রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের নাম কী ? 
উঃ চিনা ভাষায় রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের নাম লাে-টো-মাে-চিহ্ন।
9. সকলােত্তরপথনাথ’ কার উপাধি ছিল ?  
উঃ 'সকলােত্তরপথনাথ’ হর্ষবর্ধনের উপাধি ছিল ।
10. অর্থশাস্ত্র কার লেখা? 
উঃ অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা।
11. বাংলাদেশ কবে স্বাধীন হয় ? 
উঃ বাংলাদেশ ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন হয়।
12. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গােপাল।
13. দক্ষিণ ভারতের কোন্ বংশ প্রথম নৌবাহিনী গঠন করেন ?
উঃ দক্ষিণ ভারতের চোল বংশ প্রথম নৌবাহিনী গঠন করেন।
14. ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি কোন রাজা গ্রহণ করেন? 
উঃ ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি প্রথম রাজেন্দ্র চোল গ্রহণ করেন।
15. রাজা হর্ষবর্ধন কোন বংশীয় শাসক ছিলেন ?
উঃ রাজা হর্ষবর্ধন পুষ্যভূতি বংশীয় শাসক ছিলেন।
16. কর্ণসুবর্ণ থানীয়ভাবে কোন্ রাজার প্রাসাদ বলে পরিচিত?
উঃ কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ বলে পরিচিত।
17. আইন-ই-আকবরি গ্রন্থটি কার লেখা?
উঃ আইন-ই-আকবরি গ্রন্থটি ঐতিহাসিক আবুল ফজলের লেখা।
18. শশাঙ্ক কোন্ ধর্মমতে বিশ্বাসী ছিলেন?
উঃ শশাঙ্ক শৈব ধর্মমতে বিশ্বাসী ছিলেন।
19. ত্রিশক্তি সংগ্রাম কোন্ কোন্ শক্তির মধ্যে চলেছিল? 
উঃ ত্রিশক্তি সংগ্রাম পাল, গুর্জর-প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে চলেছিল।
20. কোন্ ঐতিহাসিক বাংলাকে সুবলে উল্লেখ করেছেন?
উঃ ঐতিহাসিক আবুল ফজল বাংলাকে সুবা বলে উল্লেখ করেছেন।
21. পশ্চিমবঙ্গ কবে নাম হল ?
উঃ পশ্চিমবঙ্গ নাম হল ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময়।
22. চট্টগ্রামের প্রাচীন নাম কী ছিল?
উঃ চট্টগ্রামের প্রাচীন নাম ছিল হরিকেল।
23. প্রাচীন যুগে হরিকেল কোন্ অঞ্চলকে বােঝাত ?
উঃ আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল।
24. হর্ষবর্ধনের সভাকবির নাম কী?
উঃ হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট।
25. বাংলার কোন্ রাজা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন?
উঃ বাংলার রাজা ধর্মপাল ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। 
26. শশাঙ্ক কোন্ সম্রাটদের মহাসামন্ত ছিলেন ? 
উঃ শশাঙ্ক পরবর্তীকালীন গুপ্ত সম্রাটদের মহাসামন্ত ছিলেন।
27. গৌড়তন্ত্র কাকে বলে? 
উঃ গৌড়ে শশাঙ্কের রাজত্বকালে গড়ে ওঠা শাসনব্যবস্থাকে গৌড়তন্ত্র বলে।
28. ইউরােপীয় বণিকরা বঙ্গ দেশ-এর নাম কী দিয়েছিলেন? 
উঃ ইউরােপীয় বণিকরা বঙ্গ দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা ।
29. ভাস্করবর্মার পর কে কর্ণসুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ ভাস্করবর্মার পর জয়নাগ কর্ণসুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন।
30. মহেন্দ্রপাল কোন্ পাল শাসকের পুত্র ছিলেন? 
উঃ মহেন্দ্রপাল দেবপালের পুত্র ছিলেন। 
31. মুট্টাবাইয়াকে কোন্ চোলশাসক পরাজিত করেন? 
উঃ মুট্টাবাইয়াকে চোলশাসক বিজয়ালয় পরাজিত করেন।
32. পালরাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন?
উঃ পালরাজা রামপাল বরেন্দ্র অঞ্চলের রামাবতী নগরে রাজধানী প্রতিষ্ঠা করেন।
33. কবে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল?
উঃ ১২০৪-১২০৫ খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল।
34. ৭৫০ খ্রিস্টাব্দে কে বাংলার রাজা হন? 
উঃ ৭৫০ খ্রিস্টাব্দে বাংলার রাজা হন গােপাল ।
35. দন্তিদুর্গ কে ছিলেন?
উঃ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ।
36. দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা প্রথমে কোন্ শক্তির অধীন ছিল? 
উঃ দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা প্রথমে কর্ণাটকের চালুক্য শক্তির অধীন ছিল।
37. কৈবর্ত বিদ্রোহ কাকে বলে?
উঃ দ্বিতীয় মহীপালের শাসনকালে দিব্যর নেতৃত্বে কৈবর্তরা যে প্রথম বিদ্রোহ ঘােষণা করে, তার নাম কৈবর্ত বিদ্রোহ।
38. ইৎসিং কে ছিলেন?
উঃ ইৎ-সিং ছিলেন একজন চিনা পর্যটক।
39. কে চোলরাজ্য প্রতিষ্ঠা করেন?
উঃ বিজয়ালয় চোলরাজ্য প্রতিষ্ঠা করেন।
40. চোল রাজাদের রাজধানী কোথায় ছিল?
উঃ চোল রাজাদের রাজধানী ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোরে। 
41. রাজা ভােজ কোন্ বংশের রাজা ছিলেন? 
উঃ রাজা ভােজ গুর্জর-প্রতিহার বংশের রাজা ছিলেন।
42. কৈবর্ত বিদ্রোহের পর কে পাল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন?
উঃ কৈবর্ত বিদ্রোহের পর রামপাল পাল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন।
43. শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেন?
উঃ শশাঙ্কের মৃত্যুর পর কামরূপের রাজা ভাস্করবর্মা কর্ণসুবর্ণ দখল করেন।
44. কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখাে। 
উঃ কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম।
45. জৈন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ়কে কী বলা হত ? 
উঃ জৈন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ়কে বলা হত বজ্জ ভূমি বা বজ্রভূমি।
46. জৈন ঐতিহ্য অনুসারে দক্ষিণ রাঢ়কে কী বলা হত ?
উঃ জৈন ঐতিহ্য অনুসারে দক্ষিণ রাঢ়কে বলা হত সুবভভূমি বা সুষ্মভূমি।
47. ‘গৌড়বাহাে’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ “গৌড়বাহাে’ গ্রন্থটির রচয়িতা হলেন যশােবর্মনের রাজকবি বাকৃপতিরাজ।
48. প্রাচীন ভারতে কোন্ রাজারা সমুদ্রপথে ভারতীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত?
উঃ প্রাচীন ভারতে চোল রাজারা সমুদ্রপথে ভারতীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত।
49. কোন্ সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে?
উঃ লক্ষ্মণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। 
50. “রঘুবংশম’ কাব্যের রচয়িতা কে?
উঃ রঘুবংশম’ কাব্যের রচয়িতা হলেন কালিদাস।
51. প্রাচীন কালে হুগলি জেলা কোন্ অঞ্চলের অন্তর্গত ছিল?
উঃ প্রাচীন কালে সুগলি জেলা দক্ষিণ রাঢ় অঞ্চলের অন্তর্গত ছিল। 
52. পাল রাজা গােবিন্দপালকে কোন সেন রাজা পরাজিত করেন?
উঃ পাল রাজা গােবিন্দপালকে বল্লাল সেন পরাজিত করেন।
53. কত খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধুপ্ৰদেশ অভিযান করেন?
উঃ ৭১২ খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধুপ্রদেশ অভিযান করেন।
54. খলিফা কাদের বলা হয় ?
উঃ ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে খলিফা বলা হয় ।
55.  হজরত মহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ হজরত মহম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 
56. ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত?
উঃ ইসলাম ধর্মের অনুগামীরা মুসলমান নামে পরিচিত। 
57. কবে থেকে হিজরি সাল গণনা শুরু হয়? 
উঃ ৬২২ খ্রিস্টাব্দ থেকে হিজরি সাল গণনা শুরু হয়।
58. আরবের কোন্ দিকে লােহিত সাগর অবস্থিত?  
উঃ আরবের পশ্চিম দিকে লােহিত সাগর অবস্থিত।
59 আরববাসীদের প্রধান খাদ্য কী ছিল?
উঃ আরববাসীদের প্রধান খাদ্য ছিল খেজুর ও উটের দুধ।
60. কোন্ শতাব্দীতে আরবে এক নতুন ধর্ম ইসলামের জন্ম হল ?
উঃ খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরবে এক নতুন ধর্ম ইসলামের জন্ম হল।
61. কবে মহম্মদ ঘােষণা করেন যে আল্লাহ তাঁর কাছে সত্য উন্মােচন করেছেন?
উঃ ৬১০ খ্রিস্টাব্দে মহম্মদ ঘােষণা করেন যে আল্লাহ্ তার কাছে। সত্য উন্মােচন করেছেন।
62.  অলবিরুনি কোন্ বিষয়ে পণ্ডিত ছিলেন ?
উঃ অলবিরুনি দর্শন এবং গণিতে পণ্ডিত ছিলেন। 63. সুলতান মামুদ কোথাকার শাসক ছিলেন?
উঃ সুলতান মামুদ গজনির শাসক ছিলেন। 
64. দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে শুরু হয়?
উঃ ১১৯২ খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ শুরু হয়। 
65. হজরত মহম্মদ কোন্ উপজাতির মানুষ ছিলেন ?
উঃ হজরত মহম্মদ কুরেশি (কোরায়েশ) উপজাতির মানুষ ছিলেন। 
66. খলিফার অধিকৃত অঞ্চল কী নামে পরিচিত ?
উঃ খলিফার অধিকৃত অঞ্চল খিলাফত নামে পরিচিত। 
67.কে শাহনামাকাব্য লিখেছিলেন ?
উঃ কবি ফিরদৌসি শাহনামাকাব্য লিখেছিলেন।
68. কাবা কী?
উঃ কাবা হল মক্কায় অবস্থিত মুসলমানদের প্রাচীনতম মসজিদ বা উপাসনাগৃহ, যাকে কেন্দ্র করে নামাজ ও হজ পালিত হয়। এটি আবার বাইতুল্লাহ মসজিদ নামেও পরিচিত।
69. খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে কোন্ অঞ্চলগুলি বােঝানাে হত ?
উঃ খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখনকার বাংলাদেশের ঢাকা-বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বােঝানাে হত।
70. প্রাচীন বাংলায় দক্ষিণ রাঢ় বলতে কোন্ অঞ্চলগুলি বােঝানাে হত ?
উঃ প্রাচীন বাংলায় দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, সুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামােদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাকে বােঝানাে হত।
71. প্রাচীন ইতিহাসে সমতটকে কেন বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হত ?
উঃ সমতট প্রাচীন বঙ্গের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে দিত। এই কারণে সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হত।


Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال