সপ্তম শ্রেণীর পৃথিবীর পরিক্রমণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. পৃথিবী কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
উঃ 66 1/2° 
2. পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযােগকারী কাল্পনিক রেখার নাম কী?
উঃ পৃথিবীর অক্ষ৷
3. যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কী বলে? 
উঃ পৃথিবীর কক্ষপথ।
4. কোনাে বছরকে 4 দিয়ে ভাগ করলে, যদি ভাগশেষ না থাকে, সেই বছরটিকে কী বলা হয়?
উঃ অধিবর্ষ বা লিপইয়ার।
5. পৃথিবীর চারিদিকে চাদের একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে কী বলা হয়?
উঃ চান্দ্রমাস।
6. যে বেগে কোনাে বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে ছুড়লে তা আর পৃথিবীতে ফিরে আসে না তাকে কী বলে?
উঃ পৃথিবীর ক্ষেত্রে কোনাে বস্তুর মুক্তিবেগ  
7. মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে কত?
উঃ 11.2 কিমি।
8. পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কী?  
উঃ বার্ষিক গতি।
9. সূর্যসহ সমগ্র সৌরজগৎ যে ছায়াপথে অবস্থান করছে তার নাম কী? 
উঃ আকাশগঙ্গা।
10. সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব সবচেয়ে কম হলে সেই অবস্থানকে কী বলে?
উঃ অনুসূর অবস্থান।
11. সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে কী বলে?
উঃ অপসূর অবস্থান।
12. যে দিন (21 জুন) সূর্য কর্কটক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে কী বলে?
উঃ কর্কটসংক্রান্তি।
13. উত্তর গােলার্ধে যে দিন দিনের দৈর্ঘ্য সবথেকে বড়াে এবং রাত সবচেয়ে ছােটো হয় সেই দিনটিকে কী বলা হয়?
উঃ কর্কটসংক্রান্তি।
19. যে দিন (22 ডিসেম্বর) সূর্য মকরক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় সেই দিনটিকে কী বলা হয়?
উঃ মকরসংক্রান্তি।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال