উঃনিরক্ষীয় অঞ্চল বরাবর সারাবছর প্রায় 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত থাকে। সূর্যকিরণ সারাবছর প্রায় উল্লম্বভাবে পড়ে বলে এখানে সর্বদা গ্রীষ্মকাল থাকে| সারাবছর বাতাসে আর্দ্রতা অধিক থাকে এবং সারাবছর ধরেই বৃষ্টিপাত হয় বলে এখানে সবসময় একটি ঋতুই বিরাজ করে।
দুই মেরু অঞ্চলে প্রায় ছয় মাস দিন ও ছয় মাস রাত বিরাজ করে। একটানা ছয় মাস রাত থাকাকালীন এখানে ভূপৃষ্ঠ কোনােভাবেই উত্তপ্ত হতে পারে না, ফলে বিরাজ করে শীতকাল। আবার একটানা ছয় মাস দিনের সময়েও সূর্যকিরণ অতি হেলানাে ভাবে পড়ে বলে তখনও ভূপৃষ্ঠ খুব একটা উত্তপ্ত হতে পারে না, তাই তখনও শীতকাল থাকে।
Tags
Geography
