পঞ্চানন কর্মকার বিখ্যাত কারনঃ পঞ্চানন কর্মকার ছিলেন হুগলি জেলার ত্রিবেনীর
একজন সুদক্ষ স্বর্ণশিল্পী। চার্লস উইলকিন্স এর সহযোগী পঞ্চানন কর্মকার ছাপাখানায় মুদ্রণের
জন্য তার তৈরি মুদ্রাক্ষর হ্যালহেডের বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়। উইলকিন্স ও পঞ্চাননের
যৌথ উদ্যোগে মুদ্রণজগতে আসে এক বিরাট বিপ্লব কেননা তাঁদের যৌথ প্রচেষ্টায় প্রথম বাংলা
মুদ্রণাক্ষরের প্রচলন হয়। পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে ‘কর্নওয়ালিশ কোড’-এর বাংলা সংস্করণেও তার তৈরি উন্নত বাংলা
মুদ্রাক্ষর ব্যবহার করা হয়। তাঁর প্রচেষ্টাতেই বাংলা হরফ নির্মাণ একটি স্থায়ী শিল্পে
পরিণত হয়।
Tags
History


