কীভাবে বোঝা যাবে পৃথিবীতে পরিক্রমণ গতি আছে?

পৃথিবীর যে পরিক্রমণ গতি আছে তা নিম্নলিখিত প্রমাণের সাহায্যে বােঝা যায় ---

1) সূর্যের আপাতগতি: 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর সূর্য ঠিক পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। বছরের অন্যান্য দিন সূর্য একটু একটু করে উত্তরে অথবা দক্ষিণে সরে সরে উদিত হয় ও অস্ত যায়। পৃথিবী একই স্থানে দাঁড়িয়ে ঘুরলে প্রতিদিনই একই স্থানে সূর্য উদিত হত এবং একই স্থানে সূর্যাস্ত হত।

2) মহাকর্ষ সূত্র: সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুপ বড়াে এবং 3 লক্ষ গুণ ভারী। মহাকর্ষ সূত্রানুযায়ী, হালকা বস্তুই তার থেকে অপেক্ষাকৃত ভারী বস্তুর চারিদিকে ঘােরে, তাই পৃথিবীই সূর্যের চারিদিকে ঘােরে।

3) নক্ষত্র পর্যবেক্ষণের সাহায্যে: রাতের আকাশে কোনাে নির্দিষ্ট অংশের নক্ষত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে প্রতিদিন সরে যায়। তার কিছু দিন পর তারা অদৃশ্য হয় ও ওই স্থানে নতুন তারা আসে। এক বছর পর পুরােনাে তারাগুলি পুনরায় আকাশের একই স্থানে দেখা যায়। পৃথিবীর বার্ষিক বা পরিক্রমশ গতি আছে বলেই এমন ঘটনা ঘটে।

4) অন্য গ্রহের পরিক্রমণ : শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে সৌরজগতের অন্যান্য গ্রহরাও সূর্যের চারিদিকে ঘােরে, সুতরাং পৃথিবী একটি গ্রহ এবং এটিও সূর্যের চারিদিকে ঘুরছে। 

5) প্রত্যক্ষ প্রমাণ : উপগ্রহ থেকে পাওয়া আলােকচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال