মকরসংক্রান্তি: 22 ডিসেম্বর পৃথিবী নিজ কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গােলার্ধে মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন দক্ষিণ গােলার্ধে দিন সবথেকে বড়াে ও রাত্রি সবথেকে ছােটো হয়। আর উত্তর গােলার্ধে দিন সবথেকে ছােটো ও রাত্রি সবথেকে বড়াে হয়। এই তারিখে কুমেরুবৃত্তে দিনের 24 ঘণ্টাই সূর্যকে দেখা যায়, আর সুমেরুবৃত্ত 24 ঘণ্টাই অন্ধকারে থাকে। তাই 22 ডিসেম্বর এই বিশেষ দিনটিকে মকরসংক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি বলে।
Tags
Geography
