জি পি এস (GPS বা Global Positioning System): গ্লোবাল পজিশনিং সিস্টেম হল কৃত্রিম উপগ্রহনির্ভর এক অত্যাধুনিক ব্যবস্থা। যার দ্বারা পৃথিবীর যেকোনাে স্থানের অবস্থান (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) সময় ইত্যাদি নির্ণয় করা যায়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মােবাইল ফোনে GPS থাকে। এককথায় জি,পি,এস হলো 'গ্লোবাল পজিশনিং সিস্টেম' এর সংক্ষিপ্ত রূপ। ... ১৯৯৫ সালে ২৪টি স্যাটেলাইটের সমন্বয়ে সৃষ্ট এই জি,পি,এস নেটওয়ার্ক'টিকে পৃথিবীর সব জায়গা থেকে ব্যবহারযোগ্য একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম হিসেবে ঘোষণা করা হয় এবং সর্বজনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
Tags
Geography

