উঃ কোনাে গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে কোনাে বস্তুকে কমপক্ষে যে বেগে ছুড়লে, সেটি ওই গ্রহ বা উপগ্রহের মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, সেই বেগের মানকে ওই গ্রহ বা উপগ্রহটির ক্ষেত্রে কোনাে বস্তুর মুক্তিবেগ বলে। মুক্তিবেগের মান উপগ্রহ বা গ্রহটির (গড় ব্যাসার্ধ ও অভিকর্ষজ ত্বরণ) ওপর নির্ভর করে। যে বস্তুটিকে ছােড়া হবে তার ভরের ওপর নির্ভর করে না। তাই পৃথিবীর ক্ষেত্রে ছােটোবড়াে সকল বস্তুর মুক্তিবেগ সমান। এর মান প্রতি সেকেন্ডে 11.2 কিমি। তাই পৃথিবীপৃষ্ঠ থেকে সেকেন্ডে 11.2 কিমি (প্রায়) বেগে কোনাে বস্তুকে ছুড়লে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না।