উত্তর গােলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গােলার্ধে শরৎকাল সম্পর্কে লেখাে।

উঃ 22 ডিসেম্বরের পর থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় ও উত্তরমেরু সূর্যের কাছে আসতে থাকে। এর ফলে উত্তর গােলার্ধে একদিকে যেমন সূর্যের রশ্মির তাপের পরিমাণ বাড়তে থাকে, অন্যদিকে তেমনই দিনের ভাগ বাড়তে থাকে ও রাতের ভাগ কমতে থাকে| দক্ষিণ গােলার্ধে ঘটে ঠিক এর বিপরীত ঘটনা। এইভাবে 21 মার্চ তারিখে পৃথিবীর এমন এক অবস্থায় আসে যে, পৃথিবীর দুই মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। এই সময় সূর্যকিরণ নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে। ফলে ভূপৃষ্ঠের সর্বত্র দিন ও রাত সমান হয়। এই সময় দিনে সঞ্চিত উত্তাপ রাতে পুরােপুরি বিকিরিত হওয়ার সুযােগ পায়, ফলে বায়ুমণ্ডলে গ্রীষ্ম বা শীতের প্রখরতা প্রায় থাকে না বললেই চলে। এই কারণে 21 মার্চের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গােলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গােলার্ধে শরৎকাল থাকে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال