Model Activity Task Answers Class 6 History Part -4 (2021)

Model Activity Task Answers Class 6 History Part -4 (2021)

১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :    

( ক ) এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে- ( এশিয়াতে /পূর্ব আফ্রিকাতে / আমেরিকাতে ) ।

উত্তর : পূর্ব আফ্রিকাতে।  

( খ ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন_ ( জাঁ ফ্রাঁসোয়া জারিজ / চার্লস ম্যাসন দয়ারাম সাহানি )

 উত্তর :জাঁ ফ্রাঁসোয়া জারিজ।  

( গ ) হরপ্পা সভ্যতা যুগের সভ্যতা_ ( প্রাক - ইতিহাস / প্রায় - ইতিহাস / ঐতিহাসিক ) । 

উত্তর : প্রায় ইতিহাস।

Model Activity Task Answers Class 6 History Part -4 (2021)

৩. একটি বা দুটি বাক্যে লেখো :  

(ক) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হত ? 

উঃ মেহেরগড় সভ্যতা মূলত কৃষিনির্ভর সভ্যতা। এই সভ্যতায় উৎপাদিত কৃষিপণ্য দুটি পর্যায়ে পাওয়া যায়। প্রথম পর্যায়ে গম ও জন জাতীয় শস্য এবং দ্বিতীয় পর্যায়ে কার্পাস চাষের নিদর্শন দেখা গেছে। মেহেরগড় সভ্যতা পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে। 

(খ) উপমহাদেশের পুরোনো গুহা - বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম  লেখো ।

উঃ আদিম মানুষেরা তাদের যাযাবর জীবনে নির্দিষ্ট কোন অঞ্চল উপরি হিসেবে গড়ে তুলত না তারা কিছু সময় কাটানোর জন্য প্রাকৃতিক গুহাগুলো বেছে নিত। ভারতীয় উপমহাদেশের পুরনো গুহা বসতির নিদর্শন পাওয়া গেছে পাকিস্তানের সাংঘা, কর্ণাটকের কুর্নুল, মধ্যপ্রদেশের ভীমবেটকা, বাগোর প্রভৃতি স্থানে।

৪. নিজের ভাষায় লেখো (৩ - ৪ টি বাক্যে) :   

তুমি কি মনে করো , আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন ?

উঃ যে কতগুলি যুগান্তরী পরিবর্তন ঘটেছে তার মধ্যে আগুনের আবিষ্কার ও ব্যবহার অন্যতম । প্রানিদের মধ্যে মানুষ একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে শিখে ছিল। তারপর থেকে আদিম মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে থাকে, আগুনের আবিষ্কারের ফলে গুহাবাসী মানুষেরা শীতে উষ্ণতা পেয়েছিল ঠিক তেমনি আগুন তাদের রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে ।আগে যেমন তারা কাঁচা মাংস খেত পরবর্তীকালে তারা খেতে থাকলো পোড়ানো মাংস ফলে শারীরিক গঠনের ক্ষেত্রেও পরিবর্তন দেখা গিয়েছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال