Model Activity Task Answers Life Science Class 10 Part -4 (2021)

Model Activity Task Answers Life Science Class 10 Part -4 (2021)

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :     

১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো –  

উত্তর: উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হল জিব্বেরেলিন হরমোন।     

১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো –  

উত্তর: (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া  

১.৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো  

উত্তর: (ঘ) ADH– বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো।  

২. নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :     

২.১ ডাবের জলে ______ হরমোন থাকে।   

উত্তর: ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে।   

২.২ পায়রার একটি ডানায় ______ টি রেমিজেস নামক পালক থাকে।   

উত্তর: পায়রার একটি ডানায় 23 টি রেমিজেস নামক পালক থাকে।   

২.৩ RNA-তে থাইমিনের পরিবর্তে ______ থাকে।   

উত্তর: RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।

৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : 

৩.১ নিম্নলিখিত বৈশিষ্টোর ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো ।

·        নালির উপস্থিতি ও অনুপস্থিতি

·        ক্ষরিত পদার্থ

উত্তর: "নিচে অন্তক্ষরা বহিক্ষরা গ্রন্থির পার্থক্য এর মধ্যে থেকে কেবল প্রথম দুটি পার্থক্য লিখতে হবে।"
Model Activity Task Answers Life Science Class 10 Part -4 (2021)

৩.২ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো।

উত্তর: মাইটোসিসের সবথেকে দীর্ঘস্থায়ী দশা হল প্রোফেজ দশা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের নিউক্লিয়াসে নিম্নলিখিত পরিবর্তনগুলি ঘটে:

·        নিউক্লিয়াসটি আকারে ও আয়তনে বৃদ্ধি পায়। 

·        জল বিভাজনের ফলে নিউক্লিয়াসের নিউক্লিয় জালক থেকে সূত্রাকার ক্রোমোজোম গঠিত হয়।  নিউক্লিওলাস টি ক্রমশ ছোট হতে থাকে। 

·        এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে।

8. নীচের প্রশ্নটির উত্তর দাও : 

৪.১ প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো : 

(ক) ক্রোমাটিড (খ) মেরু অঞ্চল (গ) সেন্ট্রোমিয়ার (ঘ) বেমতত্তু

Model Activity Task Answers Life Science Class 10 Part -4 (2021)
  প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার তিনটি এবং টেলোফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো।   

উত্তর:   মেটাফেজ দশার বৈশিষ্ট্য: 

·        মেটাফেজ দশার নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়।

·        উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল গুলি একত্রিত হয়ে বেমতন্তু গঠিত হয় এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা বেমতন্তু গঠিত হয়।

·        এই দশার শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্য ভাবে দ্বিখণ্ডিত হতে শুরু হয়।

  টেলোফেজ দশার বৈশিষ্ট্য: 

·        টেলোফেজ দশা আর শুরুতে বেমের উভয় প্রান্তে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোম গুলি খুলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় ।

·        নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে।



Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال