উ: ভারতে সুশৃংখল প্রাতিষ্ঠানিক বিজ্ঞানচর্চার পথিকৃৎ ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার।একজন ডাক্তার ও বিজ্ঞানী হিসেবে তিনি ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।তার শ্রেষ্ঠ কীর্তি হল ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৯ শে জুলাই “ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স" (IACS) প্রতিষ্ঠা।তিনি ছিলেন এর প্রথম ডিরেক্টর।এখানকার গবেষণাপত্র প্রকাশের জন্য "ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স” নামে একটি পত্রিকা প্রকাশ করেন।এখানকার খ্যাতনামা বিজ্ঞানীরা ছিলেন জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, নোবেলজয়ী চন্দ্রশেখর ভেঙ্কটরমন, চুনীলাল বসু প্রমুখ।
Tags
History

