১. ক স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
উঃ
|
ক – স্তম্ভ |
খ – স্তম্ভ |
|
১.১ আবওয়াব |
(ঘ) বেআইনি কর |
|
১.২ সাহুকার |
(ক) মহাজন |
|
১.৩ দাদন |
(খ) অগ্রিম অর্থ |
|
১.৪ রায়ত |
(গ) কৃষক |
২. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ কর :
উ:
|
বিদ্রোহ |
একজন নেতার নাম |
কারন (যে কোনো একটি) |
|
নীল বিদ্রোহ |
দিগম্বর বিশ্বাস |
1859-60 খ্রিঃ বাংলায় নিল চাষ ও নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে । |
|
বারাসাত বিদ্রোহ |
তিতুমীর |
স্থানীয় জমিদার ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে অত্যাচারকে কেন্দ্র করে। |
|
সাঁওতাল বিদ্রোহ |
সিধু |
ঔপনিবেশিক শাসক,জমিদার,ইজরাদার ও মহাজনদের শোষনের বিরুদ্ধে। |
|
মুণ্ডা বিদ্রোহ |
বিরসা মুন্ডা |
ঔপনিবেশিক সরকারের প্রতি মুন্ডা কৃষকরা ক্ষুদ্ধ হয়ে উঠেছিল। |
৩. সংক্ষেপে উত্তর (৩০ – ৪০ টি
শব্দ)
৩.১ পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয়?
উঃ উনিশ শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যেগী হয়েছিল
। তাদের মধ্যে পশ্চিম ভারতের পন্ডিতা রমাবাঈ অন্যতম।তিনি নারী শিক্ষা বিকাশের জন্য
বিভন্ন অনুদান ও বৃত্তি ব্যবস্থা করেছিল। তিনি একজন ব্রহ্মন পরিবারের মেয়ে হয়েও সমস্ত
সামাজিক বাধা নস্যা করে শুদ্রকে বিয়ে করেন। এই জন্য তিনি স্মরণীয়।
৩.২ ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ কর।
উঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্রদের বলা হত ইয়ং বেঙ্গল দল। এই দলের
দুটি সীমাবদ্ধতা হল:
1) ব্রিটিশ শাসন ও ইংরাজি শিক্ষার প্রতি পুরো সমর্থন ।
2) এই দলের অনেক সদস্য পরবর্তী কালে নিজেদের পুরনো মতবাদ ও আদর্শ থেকে সরে
গিয়েছিল
৪. নিজের ভাষায় লেখ (১২০-১৬০টি
শব্দ) :
‘সম্পদের বহির্গমন’ বলতে কী
বোঝ?
উঃপলাশির যুদ্ধের পরর্বতী পযায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের
স্বার্থে ব্যবহার ও ব্রিটেনে স্থানান্তরিত করা। উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে
নানা ভাবে স্থানান্তরিত করা হতো।তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নায়ন হতো
না। এই ভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওযাকেই ‘ সম্পদের বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের
একটি লক্ষ্যনীয় বৈশিষ্ট।ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনের ব্যবহার করা ও ভারতের
অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তর করা।

