উত্তর: ভারতের প্রায় ৩১ ভাগ মানুষ শহরে বাস করলেও এদেশের শহর ও নগরগুলি
বিভিন্ন সমস্যার সম্মুখীন।
① অপরিকল্পিত নগরায়ন : শহরগুলি যেমন অপরিকল্পিত ভাবে বিস্তৃত
হয়েছে। তেমনি জনসংখ্যা বেড়েছে অপরিকল্পিতভাবে। এটি নগরায়নের মূল সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা
শহরের অরথনিতিকে দুর্বল করেছে এবং শহরের পরিবেশ নষ্ট হয়েছে। শহর ক্রমশ বাড়তে থাকার
কারণে শহরতলীয় কৃষিজমি ধ্বংস হয়েছে।
② মানুষের শহরমুখী প্রবণতা : ভারতীয় গ্রামের অর্থনীতির
ভিত দুর্বল বলেই ভালো কাজের সুযোগের আশায় মানুষ গ্রাম থেকে মানুষ ছোটো শহরে, ছোটো শহর
থেকে বড়ো শহরে বেকারত্বের সৃষ্টি হয়েছে।
③ বসতির সমস্যা : অধিক জনসংখ্যার কারনেই শহরে বসবাসের
সমস্যা খুব বেশি। স্বল্প পরিসর বাড়ি বা ছোটো ছোটো ঘরে ঠাসাঠাসিভাবে অনেক মানুষকে একসাথে
থাকতে হয়।
④ বস্তি সমস্যা : বড়ো শহরগুলির বস্তির সমস্যা গভীর। দেখা
গেছে বড়ো শহরগুলির প্রায় ২৫-৩০ ভাগ মানুষ বস্তিবাসী। স্বল্প পরিসর থাকার জায়াগ, অস্বাস্থ্যকর
পরিবেশ, পানীয় জলের সমস্যা, পয়ঃপ্রণালী সমস্যা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলোর
নিত্যদিনের সমস্যা।
⑤ পরিবহণ : শহরগুলির আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্যে অনেক
কম। ফুটপাতের অভাব, সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর।
⑥ স্বাস্থ্য : বস্তি অঞ্চলগুলির পরিবেশ একেবারেই স্বাস্থ্যকর
নয়। অন্যদিকে কলকারখানা ও অতিরিক্ত যানবাহনের কারণে শহরে দূষণের মাত্রা অনেক বেশি।
ফলে শহরবাসীর বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা বেশ বেশি।
⑦ শিক্ষা : অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় শিক্ষা
ব্যবস্থা সম্ভব নয়।
⑧ বিদ্যুৎ : অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরে প্রায়
বিদ্যুতের ঘাটতি দেখা যায়।
⑨ নিকাশি সমস্যা : ভারতে এমন কোণও শহর খুঁজে পাওয়া যাবে
না যেখানে জলনিকাশির সমস্যা নেই। অপরিকল্পিতভাবে শহর গরে ওঠা এর মূল কারণ। বর্ষকালে
নিকাশি সমস্যা আরও প্রকট হয়। বর্ষায় জল জলে রোগের প্রাদুর্ভাব বাড়ে ।
