উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চলে পার্বত্য উপত্যকায় উচ্চ অংশের শীতল ও ভারী ভায়ু ঢাল বেয়ে নেমে আসে এবং উপত্যাকার নিম্নাংশের অপেক্ষাকৃত উষ্ণ বায়ু উপরে ওঠে। এই অবস্থায় উপত্যকার নিম্নাংশে উষ্ণতা কমে যায় এবং উপরের দিকে উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। অধিক উচ্চতায় ঘন ও শুষ্ক বায়ুর অবনমন ঘটলে উষ্ণতা বেড়ে গিয়ে উষ্ণতার বৈপীরত্য ঘটায়। শীতকালে কোন কোন স্থান অতিদ্রুত হারে তাপ বিকিরণে শীতল হয়। ফলে ওই অঞ্চলের ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলও শীতল হয়, কিন্তু উপরের বায়ু অত দ্রুত হারে শীতল হয় না বলে উপরে উষ্ণতা কিছুটা বেশি থাকে।পরস্পর বিপরীত দিক থেকে আগত উষ্ণ ও শীতল বায়ুর সন্মিলনে শীতল বায়ুর ঢাল বরাবর উষ্ণ বায়ু উঠে পড়লে সীমান্ত বরাবর বৈপরিত্য উষ্ণতা ঘটে।
Tags
Geography

