● নিডারিয়া পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য -- 1) এদের দেহ অরীয় বা দ্বি-অরীয়ভাবে প্রতিসম এবং ডিপ্লোব্লাস্টিক। এদের দেহ এক্টোডার্ম ও এন্ডােডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে এবং উভয় স্তরের মাঝখানে জেলির মতাে মেসােগ্লিয়া নামক অকোশীয় স্তর বর্তমান।
2) এদের সিলােম থাকে না, পরিবর্তে একটিমাত্র কেন্দ্রীয় গম্বর সিলেটেরন বা গ্যাসট্রোভাসকুলার ক্যাভিটি থাকে। এই গহ্বরটির দ্বারা খাদ্যগ্রহণ ও অপাচ্য অংশের বহিষ্করণ উভয় কাজই সম্পন্ন হয়। 3) দেহে একটিমাত্র স্থায়ী ছিদ্র থাকে যা মুখছিদ্র এবং পায়ুছিদ্ররূপে কাজ করে।মুখছিদ্রটিকে ঘিরে অসংখ্য কর্ষিকা থাকে।
4) আত্মরক্ষা ও শিকারের জন্য নিমাটোসিস্ট-যুক্ত নিডােব্লাস্ট নামক দংশক কোশ থাকে।
◆ বিজ্ঞানসম্মত নামসহ উদাহরণ: ওবেলিয়া ওবেলিয়া জেনিকুলাটা (Obelia geniculata), হাইড্রা : হাইড্রা ভালগারিস (Hydra vulgaris), সাগরকুসুম বা সি-অ্যানিমােন : মেট্রিডিয়াম (Metridium sp.) :
Tags
Life Science
