উত্তরঃ ব্রিটিশ শোষনের পাশাপাশি, সম্পদের বহির্গমন ও অবশিল্পায়ন ইত্যাদি একাধিক কারণে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি বেহাল হয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে, দাদাভাই নৌরজি, মহাদেব গোবিন্দ রানাদে, রমেশচন্দ্র দত্তের মতো ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের একাধিক নেতা ভারতের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার জন্য ব্রিটিশ সরকারকে নানভাবে দায়ী করতে থাকেন। তাঁরা ভারতীয় অর্থনৈতিক ধ্বংসসাধনে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে প্রকাশ্য সমালোচনা এবং প্রতিবাদ শুরু করেন। এই কার্যকলাপ, অর্থনৈতিক জাতীয়বাদ নামে পরিচিত।
Tags
Geography

