১. শূন্যস্থান পূরণ করো :
(ক) উত্তর: ভীতির
(খ) উত্তর: দমকলে
(গ) উত্তর: গ্যাসের
(ঘ) উত্তর: আঁচলে
(ঙ) উত্তর: জানালাটা
(চ) উত্তর: অপরাধ
২। নীচের ছবিগুলি শনাক্ত করে ছবির
বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা করো :
(ক) উত্তর: চিত্রটিতে গ্যাসের গন্ধ
নাকে আসছে এবং গ্যাসের উনুনটি জ্বলন্ত অবস্থায় রয়েছে । এক্ষেত্রে সর্বপ্রথমে দেখতে
হবে যে গ্যাসের নব বন্ধ রয়েছে কি না । যদি বন্ধ না থাকে তবে দ্রুত বন্ধ করতে হবে ।
এছাড়া যদি সন্দেহ হয় যে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিক করছে তবে তৎক্ষণাৎ গ্যাস সরবরাহকারী
সংস্থাকে খবর দিতে হবে ।
(খ) উত্তর: এই চিত্রটিতে জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢালা হচ্ছে । এটি কখনই
করা উচিত নয় । এতে আগুন লেগে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । স্টোভে তেল ঢালার
সময় সর্বদা স্টোভ বন্ধ করে তবেই তেল ঢালতে হবে ।
(গ) উত্তর: এই চিত্রটিতে এক ব্যক্তি ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোচ্ছে । এটি
কখনই করা উচিত নয় । মোমবাতিটি উল্টে গিয়ে ঘরে আগুন লেগে যেতে পারে । এছাড়া মোমবাতি
ঘরে জ্বলতে থাকলে বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় যার ফলে শ্বাসকষ্ট হতে
পারে এমনকি ব্যক্তিটির প্রাণহানি পর্যন্ত হতে পারে ।
