উত্তরঃ আগুন আবিষ্কার করার পর মানুষ আগুনকে অনেক কাজে ব্যবহার করল। আগে মানুষ ঠান্ডায় কষ্ট পেত কিন্তু আগুন আবিষ্কারের পর আগুন জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচল। খাবার আগুনে ঝলসে খেতে শুরু করে। ঝলসানো খাবার কাঁচা খাবারের তুলনায় নরম হয় সহজপাচ্য হয় আবার সুস্বাদু হয়। বন্য পশুরা আগুনকে ভয় পায় তাই মানুষ বন্য পশু হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো পেত ফলে অন্ধকারে চলাচলের সুবিধা হত। তাই মানুষ ধীরে ধীরে আগুনকে আরও নানান কাজে ব্যবহার করতে শুরু করল।
Tags
Environment Science
