উঃ গরমকালে ঘরের জানালা দরজায় ভেজা পর্দা টাঙানাে হলে ঘর ঠান্ডা হয়। ভেজা পর্দার জল, পর্দা এবং কাছাকাছি বায়ু থেকে তাপ নিয়ে বাষ্পীভূত হয়। ফলে পর্দা এবং আশেপাশের বায়ু ঠান্ডা হয়। পর্দার মধ্য দিয়ে যাবার সময় উত্তপ্ত বায়ু ঠান্ডা হয়ে ঘরে প্রবেশ করে। তাই ঘর এবং ঘরের বাতাস ঠান্ডা হয়।
Tags
Physical Science
