উত্তর: ব্রিটিশ সরকার ভারতে ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাস করে। এরপর ১৮৭৮ খ্রিস্টাব্দে এবং ১৯২৭ খ্রিস্টাব্দে এই আইনটির কিছু সংশােধন করা হয়। ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন পাসের উদ্দেশ্য ছিল—
(১) রেললাইন পাতার ক্ষেত্রে প্রয়ােজনীয় স্লিপারের জন্য কাঠ সংগ্রহ করা।
(২) জাহাজ নির্মাণের জন্য কাঠের জোগান নিশ্চিত করা।
(3) বনাঞ্চলগুলি থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ বৃদ্ধি করা।
(৪) অরণ্যগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা।
Tags
History
