উত্তর: কোনাে ব্যক্তি যখন সাবলীলভাবে নিজেই নিজের জীবনকথা লেখেন তখন তাকে ‘আত্মজীবনী’ বলে। অন্যদিকে, নিজের জীবনের স্মৃতিগুলি যখন সাহিত্যরূপে লিখিতভাবে বাস্তব রূপ নেয় তখন তাকে ‘স্মৃতিকথা’ বলে। পূর্বে আত্মজীবনী ও স্মৃতিকথাগুলিকে ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করা হত না। কারণ সেগুলি পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু নৈর্ব্যক্তিক ও ক্রুটিহীন লেখাগুলিকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
কোনাে ঘটনা সম্পর্কে কোনাে বিখ্যাত ব্যক্তির মতামত এবং দৃষ্টিকোণ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে ধারণালাভ করা যায়।
Tags
History
