বিদ্যাসাগর: ১৮৪১ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে স্নাতক হওয়া ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার দুবছর আগেই (১৮৩৯ খ্রিস্টাব্দ) আইন পরীক্ষায় পাস করেন। সংস্কৃত কলেজ থেকেই তিনি বিদ্যাসাগর’ উপাধি পান। ১৮৪৬ খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের সহসম্পাদক পদে যােগ দেন। তবে ওই কলেজের সেক্রেটারি রসােময় দত্তের সঙ্গে মতবিরােধের কারণে পরের বছরই বিদ্যাসাগর পদত্যাগ করেন। পরে তিনি সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ হন। ১৮৫৫ খ্রিস্টাব্দে তিনি‘স্পেশাল স্কুল ইনস্পেকটর হিসেবে বাংলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত এই মনীষী তার মহৎ মনের জন্য দয়ার সাগর’ নামেও পরিচিত।
Tags
History
