উঃ মাটির কলশির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রের ভেতর দিয়ে কলশির জল চুইয়ে বাইরে আছে এবং বাষ্পীভূত হতে থাকে। এই বাষ্পীভবনের জন্য প্রয়ােজনীয় লীন তাপ কলশি এবং কলশির ভেতরে থাকা জল থেকে সংগ্রহ করে। ফলে মাটির কলশি এবং কলশির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়।
ধাতব কলশির গায়ে কোনাে ছিদ্র থাকে না। তাই ধাতব কলশির জলের বাম্পায়ন শুধুমাত্র কলশির খােলা মুখ থেকে হয়। এইজন্য ধাতব কলশির জল তেমন ঠান্ডা হয় না।
Tags
Physical Science
