“তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন”তেলেনাপোতা আবিষ্কার অভিযানের বাসযাত্রার বিবরণ দাও।

“তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন”তেলেনাপোতা আবিষ্কার অভিযানের বাসযাত্রার বিবরণ দাও।

উত্তর: ‘তেলেনাপোতা আবিষ্কার গল্পের সূচনাতেই গল্পকথক পাঠকদের উদ্দেশ করে বলেছেন যে, কোনো এক শনিবার বা মঙ্গলবার, সম্ভবত মঙ্গলবারই, যোগাযোগ হলে তেলেনাপোতা নামক এক অখ্যাত স্থান পাঠকও আবিষ্কার করে ফেলতে পারেন। প্রতিদিনের কাজকর্ম এবং কলকাতার ভিড়ভাট্টায় হাঁপিয়ে ওঠার পর হঠাৎ যদি দু-দিনের ছুটি পেয়ে যান পাঠক এবং তার কোনো বন্ধু যদি তাকে লোভ দেখান তেলেনাপোতা আবিষ্কারের যেখানকার দিঘিতে ইতিপূর্বে কেউ কখনও মাছ ধরেনি বলে সেখানকার মাছের দল বড়শিবিদ্ধ হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেতা হলে পাঠক হঠাৎ একদিন তেলেনাপোতা আবিষ্কার করতে পারবেন।                                                                                                          আলোচ্য গল্পে, গল্পকথক তাঁর নামহীন এক ঘুমকাতুরে বন্ধু ও এক পানরসিক বন্ধু মণির সঙ্গে, কোনো এক পড়ন্ত বিকেলে, কলকাতা থেকে তিরিশ মাইল দূরের এক অনামা গ্রাম তেলেনাপোতার উদ্দেশে যাত্রা করেছিলেন। এ যাত্রায় তাদের বাহন ছিল জিনিসে-মানুষে ঠাসাঠাসি একটি বাস| ভাদ্র মাসের পচা গরমে প্রায় দুঘণ্টা ধরে তারা পথের ঝাকুনি ও মানুষের ঠেলা খেয়ে চলতে থাকেন। এরপর পথের ধুলো ও শরীরের ঘামে চটচটে হয়ে যাওয়া দেহ নিয়ে হঠাৎই তারা একসময় নেমে পড়েন তেলেনাপোতার সবচেয়ে কাছের বাসস্টপে, যার নাম আমরা পাঠ্যাংশে পাই না। এরপর সামনের নীচু একটা চলার মতো জায়গার ওপর দিয়ে লম্বা সাঁকো পেরিয়ে বিচিত্র ঘর্ঘর শব্দে বাসটি পথের বাঁকে অদৃশ্য হয়ে যায়।  

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال