উত্তর: লর্ড বেন্টিঙ্কের আমলে ১৮৩৫ খিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কলেজটির জন্য জমিদান করেন মতিলাল শীল। ১৮৬৫ খ্রিস্টাব্দে ২০ ফেব্রুয়ারি ৫০ জন ছাত্র নিয়ে কলেজের প্রথম ক্লাস শুরু হয়।
উনবিংশ শতাব্দীর কলকাতায় পাশ্চাত্য চিকিৎসা সম্পর্কে আগ্রহ বাড়ে। বেন্টিঙ্কের নির্দেশে ১৮৩৩ খ্রিস্টাব্দে পাশ্চাত্য চিকিৎসাদানের প্রশ্নে একটি কমিটি গড়া হয়। এই কমিটিতে চিকিৎসক জন গ্র্যান্ট সহ ৩ জন ইংরেজ ও রামকমল সেন নামে একজন ভারতীয় সদস্য ছিলেন। এই কমিটির রিপাের্টের ভিত্তিতে ১৮৩৫ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি মেডিকেল কলেজ, বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয়।
এই কলেজের প্রথম সুপার ছিলেন অ্যাসিস্ট্যান্ট সার্জেন ব্রামলি। এই কলেজে কাদম্বিনী গাঙ্গুলি শিক্ষালাভ করে বিদেশে যান এবং পরে চিকিৎসাচর্চা শুরু করেন।
Tags
History
