ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা কর ।

 উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় তা থেকে মুক্তির জন্য গণতন্ত্র ও শান্তির বিকল্প রূপে একনায়কতন্ত্র বা সমরবাদী শক্তির উন্মেষ ঘটেছিল। মুসোলিনির নেতৃত্বাধীন ইতালিতে ফ্যাসিস্ট দলের উত্থান ছিল এই ধারায় এক উজ্জ্ব দৃষ্টান্ত। ইতালিতে ফ্রাসিস্ট দলের ক্ষমতা দখল ছিল সমগ্র বিশ্বের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা । 

উত্থানের কারণ: প্রথম বিশ্বযুদ্ধের পর প্রধান কারণে ইতালিতে ফ্র্যাসিবাদের উত্থান অনিবার্য হয় - ইতালিতে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষ হলেও ভার্সাই সন্ধি ইতালির প্রত্যাশা পূরণ করেনি। তাই ইতালিতে মিত্রশক্তির দেশগুলির উপর আক্রোশ তৈরী হয় ।প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক কারণে ইতালির জনজীবনে নেমে এসেছিল চরম খাদ্যাভাব, নেকারত্ব । এই অবস্থায় তৎকালীন গণতান্ত্রিক সরকার ইতালির দুর্দশাগ্রস্ত মানুষকে মুক্তির পথ দেখাতে পারেনি ।  প্রথম বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক সরকারের শাসনে ইতালির মর্যাদা ক্রমশ বিলুপ্ত হতে থাকে। শ্রমিক, কৃষক সহ ইতালির একাধিক মানুষ ক্রমশ আকৃষ্ট হয়ে ওঠে। ইতালিতে বিশৃঙ্খল পরিস্থিতে সামাল দিতে গণতান্ত্রিক সরকার ব্যর্থ হয়। তাই ইতালির মানুষেরা দুর্বল সরকারের পরিবর্তে এক শক্তিশালী সরকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয় ।

মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল গঠন :- প্রথম বিশ্বযুদ্ধের পর ইতলীতে তৎকালীন গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটি বিকল্প শক্তির উত্থানের পথ যখন প্রস্তুত সেই প্রেক্ষাপটে ইতালির যুদ্ধফেরত সৈনিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দে। এই সময় সমাজতন্ত্রী দোল থেকে বহিষ্কৃত নেতা মুসোলিনি ১১৮ কর্মচ্যুত সৈন্য নিয়ে ১৯১৯ সালে ২৩ সে মার্চ ফ্যাসিস্ট দল গঠন। করেন এই দলের সদস্যদের 'কালো কোর্তা বাহিনী' নাম দেওয়া হয় ।      

দলের আদর্শ :'ফ্যাসেস' কথার অর্থ হলো 'শলাকা গুচ্ছ' যা একতার প্রতীক। একদলীয় রাষ্ট্র গঠন, উগ্র জাতীয়তাবাদের সমর্থন, মানুষের একটাই হল রাষ্ট্র এবং রাষ্ট্রের জন্য মানুষেই হলো ফ্যাসিস্ট দলের আদর্শ ।   

জনসমর্থন :লাভ মুসোলিনির আদর্শের কথা এবং দলের উদ্দেশ্যের কথা ইতালীর মানুষের মনকে প্রভাবিত করে।    

ক্ষমতা অর্জন : ১৯২২ দলের সদস্য সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে যায়। ফ্যাসিস্ট দলের আকাশছোঁয়া সাফল্যের জন্য ইতালির জিউলিত্তি সরকার ১৯২২ সালে পদত্যাগ করতে বাধ্য হয়। ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট দোল ক্ষমতা লাভ করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রহণ করে পরে তিনি ইতালির 'সর্বেসর্বা' বা 'ইলদুসে' হয়ে ওঠেন ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال