সপ্তম শ্রেণীর চৌম্বক অধ্যায় থেকে প্রশ্নোত্তর

1) প্রাকৃতিক চুম্বক প্রথম কোথায় পাওয়া যায় ?  
উঃ প্রাকৃতিক চুম্বক প্রথম পাওয়া যায় এশিয়া মাইনরের ম্যাগনেশিয়া অঞ্চলে।
2) ম্যাগনেটাইট কী ? 
উঃ ম্যাগনেটাইট লােহাকে আকর্ষণ করতে পারে এবং এর সংকেত Fe3O4।
3) প্রাকৃতিক চুম্বক কাকে বলে ?
উঃ যে চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় তাকে প্রাকৃতিক চুম্বক বলে। খনিজ দ্রব্যের খনিতে এই চুম্বক পাওয়া যায়।
4) কৃত্রিম চুম্বক কাকে বলে?
উঃ চৌম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করে যে চুম্বক তৈরি করা হয় তাকে কৃত্রিম চুম্বক বলে।
5) অচৌম্বক পদার্থ বলতে কি বোঝ ?
উঃ যে পদার্থের উপর চুম্বকের ক্রিয়া দেখা যায় না তাকে অচৌম্বক পদার্থ বলে।
6) কোন্ অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই। 
উঃ চুম্বকের ঠিক মাঝখানে (উদাসীন অঞলে) চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই।
7) চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে বেশি ? 
উঃ চুম্বকের দুই প্রান্তে (মেরু) চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি।
8) পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক বলেছিলেন ?
উঃ ড. গিলবার্ট বলেছিলেন পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক।
9) একটি লােহার দন্ডকে দীর্ঘদিন ধরে উত্তর-দক্ষিণ বরাবর ফেলে রাখলে কী দেখা যাবে ?
উঃ লােহার দন্ডটি ক্ষীণ চুম্বকত্ব লাভ করবে। 
10) পরিযায়ী পাখীদের চলাফেরা কি দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উঃ পরিযায়ী পাখীদের চলাফেরা ভূচম্বকক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়।
11) বাড়ির কলিংবেলে কী জাতীয় চুম্বক থাকে? 
উঃ বাড়ির কলিংবেলে তড়িৎ চুম্বক থাকে।
12) কোনাে চুম্বকের চৌম্বক ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত থাকে?
উঃ অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে।
13) কোন্ চুম্বকের নির্দিষ্ট কোনাে আকার থাকে না? উঃ প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনাে আকার থাকে না।
14) চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এবং চৌম্বক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?
উঃ চৌম্বক দৈর্ঘ্য =.86 x চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال