বিবেকানন্দ: পুরাণ, বেদ,উপনিষদ, গীতা, রামায়ণ ও মহাভারতের প্রতি অনুরক্ত বিকোনন্দ পাশ্চাত্য বিশ্বে হিন্দুত্ব এবং বেদান্ত ও যােগদর্শনকে ছড়িয়ে দেন। তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ হলেও ক্ষেত্রীর মহারাজার অজিত সিং-এর দেওয়া বিবেকানন্দ' নামেই তিনি অধিক পরিচিত। স্কটিশচার্চ কলেজের স্নাতক বিবেকানন্দ ব্রাহ্মসমাজের সদস্য ছিলেন। ১৮৮১ খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ তার জীবনের সন্ধিক্ষণ। শ্রীরামকৃষ্ণের কাশীপুর মঠটি তিনি পরবর্তীকালে বেলুড়ে (বেলুড় মঠ) স্নানান্তরিত করেন।১৮৯৩ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগাে বিশ্ব ধর্মসম্মেলনে বিকোনন্দকে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট সাহায্য করেন। ১৮৯৭ খ্রিস্টাব্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি আমেরিকার নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকো-তে ‘বেদান্ত সােসাইটি’ ও ক্যালিফোর্নিয়ায় শান্তি আশ্রম’ স্থাপন করেন।
Tags
History
