উত্তর: বিদ্যাসাগর নারীশিক্ষার বিস্তারে উদ্যোগী হয়েছিলেন। কারণ -----
(১) সামাজিক উন্নতি : নারীশিক্ষার উন্নতি ঘটিয়ে বিদ্যাসাগর তাঁদের বাল্যবিবাহ, বিধবাবিবাহ কিংবা বহুবিবাহের বিষয়গুলি সম্পর্কে সচেতন করতে চেয়েছিলেন। এর মধ্য দিয়েই সামাজিক উন্নতি সম্ভব ছিল।
(২) শিক্ষার প্রসার : বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন, মা লেখাপড়া জানা হলে সন্তান নিরক্ষর হতে পারে না। নারীশিক্ষার মধ্য দিয়েই তিনি গােটা সমাজে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।
Tags
History
