উত্তর: ইতিহাসতত্ত্ব হল ইতিহাসের ইতিহাস, যার ইংরেজি প্রতিশব্দ ‘Historiography। আধুনিক ইতিহাস তত্ত্বের মাধ্যমে মানুষের উন্নতির ধারা, যুক্তিবাদ, জাতীয়তাবােধ, বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ইত্যাদি বিষয় উঠে এসেছে। সুপ্রাচীন কাল থেকে ইতিহাস নানা ধারায় চর্চিত হয়েছে। তেমনি আধুনিক কালেও নানা ধারার মধ্য দিয়ে নয়া ইতিহাস’ (Neo-History) চর্চা রূপ লাভ করেছে। এমনকি ইতিহাস চর্চার ধারায় উত্তর আধুনিকতার (Post-Modernism) স্পর্শ লেগেছে। ইতিহাসের পথ চলার শুরু থেকে তার বর্তমান অবস্থায় পৌছােনাের ধারাবাহিক কাহিনিই হল ইতিহাসতত্ত্ব।
Tags
History
