উত্তর: জার্মানদের সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। জার্মানরা অর্ধ যাযাবর ও যুদ্ধপ্রিয় জাতি হলেও তারা শৃঙ্খলাপরায়ণ ছিল। রােমান ঐতিহাসিক ট্যাসিটাসের লেখা “জার্মানিয়া” গ্রন্থ থেকে জার্মানদের সমাজজীবন সম্বন্ধে জানা যায়। জার্মানরা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামগুলিকে মজবুত খুঁটি দিয়ে ঘিরে রাখত। জার্মান পুরুষদের পশুপালন ও শিকার আদি জীবিকা হলেও পরে তারা চাষ করতে শেখে। জার্মান সমাজে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রচলন ছিল। সাধারণত জার্মানরা যুদ্ধপ্রিয় জাতি ছিল।
Tags
History
