উত্তর: সৃষ্টির সূচনাকাল থেকে মানবসভ্যতার অগ্রগতির বিবিধ ক্ষেত্রে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও এই পরিবর্তন খুবই ধীরগতিতে ঘটেছিল। ফলে প্রচলিত আর্থিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষাদীক্ষায় সব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। এইসব রূপান্তরের কালকে এক একটি যুগ ধরা হয়। মানবসভ্যতার ইতিহাস এইভাবেই তিনটি যুগে বিভক্ত— প্রাচীন, মধ্য ও আধুনিক। তবে পৃথিবীর প্রতিটি দেশে একই সময়ে যুগ বিভাজন ঘটেনি।
Tags
History
